বাংলাদেশের সেরা হজ এজেন্সি | সাশ্রয়ী মূল্যের হজ প্যাকেজ
মুহতারাম হজ-উমরা যাত্রী ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ, আমরা মহান রাব্বুল আলামিনের অশেষ শোকর আদায় করছি, যিনি আমাদিগকে প্রতি বছর আল্লাহর মেহমান হজযাত্রীদের শরীয়তের বিধান অনুযায়ী হজ-উমরা ও যিয়ারতের সার্বিক সহযোগিতা করার তাওফিক দেন করেন। চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর হজ হিজরী ৯ই জিলহজ ও অনুষ্ঠিত হয়। ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন ) টাকা ব্যয় প্রাক-নিবন্ধন (pre-registration ) করে তালিকাভুক্ত হয়ে অপেক্ষায় থাকতে হবে।
প্রতি বছর সুষ্ঠ ব্যবস্থাপনা স্বার্থে সীমিত সংখ্যক হজযাত্রী প্রেরণ ও তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। সহি ও পূর্ণাজ্ঞভাবে হজ সম্পাদনের উদ্দেশ্যে হাজী সাহেবদের জন্য আমাদের প্যাকেজ সমূহ নিম্মরূপ :
গ্রুপ আফজাল
মক্কা মোকাররামার হারাম শরীফ হতে ৪০০-৫০০ মিটার এবং মদিনা মোনাওয়ারার মসজিদে নববী হতে ৬০০ মিটার এর মধ্যে। প্রতি রুমে ৩ অথবা ৪ জন , এটাচড বাথরূম বা হয় কমোড , সার্বক্ষণিক পানির সুবিধা, প্রতি রুমে ফ্রীজ। সার্বক্ষণিক অভিজ্ঞ গাইডের তত্ত্বাবধান।
গ্রুপ আহসান
মক্কা মোকাররামার হারাম শরীফ হতে ১০০০-১২০০ মিটার এবং মদিনা মুনাওয়ারার মসজিদে নববী হতে ৮০০ মিটার এর মধ্যে। প্রতি রুমে ৪ বা ৫ জন, সাপ্লাইয়ের পানির ব্যবস্থা , বাড়ির প্রতি ফ্লোরে এক বা একাধিক ফ্রিজ।
কোরবানি
প্যাকেজ খরচের অতিরিক্ত নিজ দায়িত্বে অথবা ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে অথবা আমাদের নেতৃত্বে কোরবানি সম্পন্ন করা যাবে। কোরবানির আনুমানিক খরচ ৭৫০ রিয়াল।
হজযাত্রীদের জন্য সাধারণ সুবিধা সমূহ নিম্মে দেয়া হল
- ঢাকা হতে যাত্রা করে পুনরায় ঢাকা আসা পর্যন্ত আমাদের নিজস্ব তত্ত্বাবধান।
- ঢাকার কার্যক্রম যেমন বিমানের সাধারণ শ্রেণীর টিকেট, হজ ভিসা ও রুট তো মক্কা, ট্রেনিং , প্রয়োজনীয় টিকাদানসহ করোনা / হেলথকার্ড সহ যাবতীয় বিষয়াদি নিখুঁত ও নির্ভুলভাবে সম্পন্নকরণ।
- ঢাকা হতে রওয়ানা হওয়ার সময় হাজী সাহেবদেরকে ছোট ছোট উপদলে বিভক্ত করে প্রতিটি দলকে একজন অভিজ্ঞ আমীরের অধীনে যাবতীয় কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান।
- জেদ্দা, মক্কা ও মদিনা শরীফে আমাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে অভ্যর্থনা ও আপ্যায়ন এবং নিয়োজিত আমিরের তত্ত্বাবধানে তাওয়াফ, জেয়ারত ও উমরা সম্পাদনে সহায়তা প্রদান।
- আমরা বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববীর একেবারে নিকটে আবাসনের ব্যবস্থা করে থাকি যেন হাজি সাহেবগন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন।
- প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। (কোথাও অতিরিক্ত ফ্যান থাকতে পারে ) প্রত্যেক হাজির জন্য ১ টি খাট , ১ টি বেড , ১ টি বালিশ ও ১ টি কম্বল।
- অনুমোদিত রুট এ জেদ্দা-মক্কা-মদিনা-মুযদালিফা ও আরাফায় যাতায়াতের জন্য আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহনের ব্যবস্থা এবং কংকর নিক্ষেপ ও কোরবানির কাজে সার্বিক সহযোগিতা প্রদান।
- কোরবানির ক্ষেত্রে আমরা এমন কার্যক্রম গ্রহণ করে থাকি যেন প্রতিটি হাজি নিজের কোরবানির নিজের হাতেই দিতে পারেন।
- হজ শেষে প্রতিটি হাজি গ্রুপ অনুসারে আমাদের নিয়োজিত আমীরের তত্ত্বাবধানে পুনরায় ঢাকা ফিরে আসার নিরাপদ ব্যবস্থা।
- হাজি সাহেবদের স্বাস্থ্য পরীক্ষা ও মক্কা ও মদিনায় সাধারণ চিকিৎসা সেবা, যমযমের পানি সংগ্রহ, ব্যাংক ড্রাফট ভাঙ্গানো, প্রয়োজনীয় কেনাকাটায় সঙ্গদান এবং মক্কা মদিনার অবস্থিত স্বজনের সঙ্গে যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রেও সম্ভাব্য সবরকম সহযোগিতা।
- অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে স্বাস্থসম্মত দেশীয় খাবাবের ব্যবস্থা।
- মিনা, আরাফা ও মুজদালিফায় খাবারের ব্যবস্থা।
- অভিজ্ঞ মোয়াল্লেম এর তত্বাবধানে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারত।
হজযাত্রীদের করণীয়
- আঠারো বছরের বেশি বয়সীদের প্রাক নিবন্ধনের (pre-registration ) জন্য NID কার্ডের ফটোকপি ও সেই অনুযায়ী পাসপোর্ট কপি , সচল মোবাইল নম্বর, পেশা, ঠিকানা ও ই-মেইল অফিসে এ জমা দিন।
- অনিবাসী বাংলাদেশী (NRB ) ও আঠারো বছরের কম বয়সীদের প্রাক নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন কার্ড ও সেই অনুযায়ী বাংলাদেশী পাসপোর্ট উভয় SCAN কপি , ছবি, সচল মোবাইল নম্বর , পেশা ও ঠিকানা অফিসে জমা দিন।
- প্রাক-নিবন্ধন (pre-registration ) এবং নিবন্ধন (Registration ) করার সময় সংশ্লিষ্ট হজযাত্রীর নিজ নামে খোলা ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম , শাখার নাম ও রাউটিং নম্বর এবং নিজস্ব NID দ্বারা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর প্রাক-নিবন্ধনের সময় অবশ্যই প্রদান করতে হবে.
- Non-resident Bangladeshi (NRB ) হলে তিনি তার বাংলাদেশস্থ নিকট আত্মীয়ের ব্যাংক হিসাব নম্বর প্রদান করবেন। যে কারো ব্যাংক হিসাব নম্বর নাই তাদের নম্বর প্রদান করবেন। যে কারো ব্যাংক হিসাব নম্বর নাই তাদের ব্যাংক হিসাব খুলতে হবে এবং ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তাদের অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে।
- কাগজপত্র ইমেইল এর মাধ্যমে ও টাকা ব্যাংক একাউন্টে জমা দেয়া যেতে পারে।
- প্রযোজ্যে ক্ষেত্রে NID অথবা জন্মনিবন্ধন এর সাথে হুবহু মিল রেখে আপনার পাসপোর্ট তৈরী করুন
- সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি মঞ্জুরের মূল কাগজপত্র এবং কারো সংশ্লিষ্ট থানা বা কোর্টে কোন মামলা থাকলে তার স্থগিতাদেশ হজে যাবার সময় এয়ারপোর্ট কর্তৃপক্ষকে দেখাতে হবে. তাই সে সংক্রান্ত মূল কাগজপত্র সাথে রাখুন।
- নির্ধারিত সময়ে www.hajj.gov.bd এর হজযাত্রী অনুসন্ধান অংশে ট্র্যাকিং নম্বর দিয়ে Health Profile তৈরী করে Download এবং প্রিন্ট করে স্বাস্থ পরীক্ষা করে টিকা নিন এবং ট্রেনিং এর জন্য সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ রাখুন।
- প্রাক নিবন্ধন এর ক্রম অনুসারে নির্বাচিত হজ যাত্রীগণ সরকার ঘোষিত নির্দিষ্ট তারিখের আগে মূল নিবন্ধন ফী নির্ধারিত ব্যাংক একাউন্ট জমা করে মূল বাংলাদেশী পাসপোর্ট জমা দিন।
হজ-ওমরা উভয় যাত্রীদের জন্য
সম্মানিত যাত্রীদের সঙ্গে যেসব সামানাপত্র থাকা প্রয়োজন :
- ২ সেট এহরামের কাপড়, ২ টা লুঙ্গি, ১ টা গামছা , ২ টা পায়জামা, ২ টা গেঞ্জি, ২ টা আন্ডার প্যান্ট, ২ টা পাঞ্জাবী বা জুব্বা, ১ টা ফতোয়া, ২ টা টুপি , ১ জোড়া চামড়ার সেন্ডেল,
- এহরামের সময়ে পড়ার স্পঞ্জের স্যান্ডেল ১ জোড়া , মহিলাদের জন্য বোরকা ১ সেট, সেলোয়ার কামিজ ২ সেট, শাড়ী কাপড়, ওড়না ও প্রয়োজনীয় কাপড় চোপড় (বর্ণিত কাপড়গুলো সুতি হলে ভালো হয় ) ।
- ১ টা ছোট বালিশ, ১ টা পাতলা কাঁথা , ২ টা বিছানার চাদর।
- ১ টা মেলামাইনের প্লেট , ১ টা গ্লাস।
- অনুগ্রহপূর্বক সৌদি আরবের যাত্রাকালে নিজের ব্যবহার্য প্রয়োজনীয় ঔষধ রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন সহ সঙ্গে নিবেন। (তরল / সিরাপ জাতীয় ঔষধ না নেয়া ভালো )
- বড় ব্যাগ ১ টা। কাঁধে ঝুলানোর জন্য ব্যাগ ১ টা , টাকা পয়সা জরুরী কাগজপত্র পাসপোর্ট টিকেট রাখার জন্য কোমরের বেল্ট ১ টা, হারাম শরীফের জুতা সাথে নেয়ার জন্য ব্যাগ ১ টা।
- টয়লেট পেপার ১ টা, টুথ ব্রাশ ১ টা , পেস্ট ১ টা , হুইল সাবান ২ টা, গায়ে মাখা সাবান ১ টা , চিরুনি ১ টা , ছোট আইন ১ টা , রেজার ১ টা , ব্লেড ৫ টা , কাঁচি ১ টা , ভাজলিন ১ টা , সুই সুতা ( প্রয়োজন মনে করলে ). পকেট ডাইরী ১ টা , কলম ১টা , ফল কাটার জন্য ছোট চাকু ১ টা , (তবে চাকু অবশ্যই চামড়ার কাভারে আবৃত থাকবে ) । এ সকল সামানাপত্র লাগেজে রেখে লাগেজ বুকিং এর মাধ্যমে দিতে হবে।
- হজ্জের মাসয়ালা-মাসায়েল সম্বলিত বই ১ টা।
- প্লাস্টিকের পানির ফ্লাক্স ১ টা , ওরস্যালাইন ১০/১৫ প্যাকেট। চোখে ব্যবহারের জন্য চশমা ১ টা যদি অভ্যাস থাকে।
- ব্যাক্তিগত খরচের জন্য কমপক্ষে ১,০০০/- (এক হাজার সৌদি রিয়াল ) সাথে নেয়ার জন্য পরামর্শ দেয়া হল।
বিঃ দ্রঃ – সফরের সময় আপনার মাল-সামানা আপনার নিজ দায়িত্বে রাখুন ও নিজে বহন করুন। অন্যথায় হারানোর সম্ভাবনা থাকতে পারে।মাল-সামানা যথাসম্ভব হালকা হওয়া জরুরী এবং ব্যাগের গায়ে স্পষ্ট অক্ষরে ইংরেজিতে হজ্জযাত্রীর নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর লিখে রাখুন।
বুকিং এর জন্য অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন
